আমি সৌভিক সাহা। আমি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাস করি। আমি গত 3 বছর ধরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং মার্কেটিং এর দক্ষতা সম্পর্কে গবেষণা করছি এবং শিখছি এবং প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছি। ডিজিটাল ওয়ার্ল্ডের ডিজিটাল ভবিষ্যতের প্রতি আমার আগ্রহের কারণে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং মার্কেটার-কে পেশা হিসেবে বেছে নিয়েছি।
আমি বিভিন্ন ধরনের ব্যবসার মালিকদের ব্যবসার উন্নতির জন্য আমার শিক্ষা ব্যবহার করতে চাই। আমি কখনই নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করি না। ডিজিটাল ফিল্ডে বিশেষজ্ঞ বলে কিছু নেই, কারণ ডিজিটালি প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। এবং দিনের শেষে যেটি আপনার ব্যবসায় উন্নতি আনতে পারে সেটিই সেরা।
আমার উদ্দেশ্য
আমার লক্ষ্য হল সমস্ত ব্যবসায়ীকে ডিজিটালভাবে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের ব্যবসা বৃদ্ধির সঠিক পথ দেখানো। দীর্ঘদিন ধরে ডিজিটাল ক্ষেত্রে কাজ করে দেখেছি ব্যবসায়ীরা তাদের ব্যবসা অনলাইনে আনতে ভয় পান। তারা মনে করে এটা আমার পক্ষে সম্ভব নয়। তাই তাদের ভীতি দূর করে খুব সহজেই তাদের ব্যবসা সফল করতে চাই
ভবিষ্যতের সকল ব্যবসাকে অনলাইনে আসতে হবে যাতে বাঙালি ব্যবসায়ীরা অনলাইনে ব্যবসা করতে ভয় না পায় তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস।